লাইফ স্টাইল

বৃষের যাত্রা শুভ, উত্তেজনা পরিহার করুন কুম্ভ

নিউজ ডেস্ক২৬ মে ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ ১২ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ এবং ২৯ শাবান ১৪৩৮ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। ‏‏আজ সূর্যোদয় ৫টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও শনি। আপনার শুভ সংখ্যা ৫ ও ৮। শুভ বার বুধ ও শনি। শুভ রত্ন পান্না ও পান্না।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল ফিরে পেতে পারেন। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

ব্যক্তিত্ব বিকাশে দিনটি সহায়ক হতে পারে। ভদ্র ব্যবহার দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। শরীর ভালো নাও যেতে পারে। কোনো আইনগত ঝামেলায় জড়াতে পারেন।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো সিনিয়র সহকর্মীর উপদেশে উপকৃত হতে পারেন। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর অসুস্থ হতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো আশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো থাকবে না। যেকোনো ধরনের উত্তেজনা পরিহার করুন। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সুফল পাবেন।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কণ্ঠশিল্পীদের জন্য দিনটি শুভ নয়। গলা-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে।

সূত্র: এনটিভি