সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

বিশ্বে ‘প্রথম’ কৃত্রিম ভ্রূণ

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭২ মিনিট পড়া
বিশ্বে ‘প্রথম’ কৃত্রিম ভ্রূণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইঁদুরের স্টিম সেল ব্যবহার করে বিজ্ঞানীরা কৃত্রিম ভ্রূণ তৈরি করেছেন। তাদের দাবি, এ ক্ষেত্রে এটিই বিশ্বের সফল পদক্ষেপ।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই কৃত্রিম ভ্রূণ তৈরি করেছেন। তারা জানিয়েছেন, দুই ধরনের স্টিম ব্যবহার করেছেন। থ্রি-ডি প্রযুক্তির সাহায্যে ইঁদুরের ভ্রূণের কাছাকাছি গঠনের কৃত্রিম ভ্রূণ তৈরি করার চেষ্টা করেছেন তারা।

এর আগে কৃত্রিম ভ্রূণ তৈরির পদক্ষেপগুলো সে অর্থে সাফল্য পায়নি। কারণ ভ্রূণের প্রাথমিক উন্নয়ন পর্যায়ে পরস্পরের মধ্যে যুথবদ্ধতার জন্য আলাদা আলাদা কোষ প্রয়োজন হয়।

গবেষকরা আশা করছেন, কৃত্রিম ভ্রূণ তৈরির এই সাফল্য গর্ভধারণ চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ছাড়া ভ্রূণের প্রাথমিক গঠন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেবে তাদের গবেষণা।

মানব ভ্রূণের ওপর গবেষণা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং এ ধরনের প্রথম পদক্ষেপের পর তা নিষিদ্ধ করা হয়।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের গবেষণাপত্র সায়েন্স জার্নালে প্রকাশিত হয়। এমব্রিয়নিক স্টিম সেল এবং প্লাসেন্টা থেকে তৈরি এক্সট্রা এমব্রয়নিক ট্রফোব্লাস্ট স্টিম সেল থেকে এই কৃত্রিম ভ্রূণ তৈরি করেছেন তারা।

গবেষণাদলের প্রধান অধ্যাপক ম্যাগডালিনা জেনরিকা গোয়েৎজ বলেছেন, ‘আমরা জানি, ভ্রূণের গঠনের জন্য ভিন্নধর্মী কোষের মিথস্ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নজির স্থাপনকারী ঘটনা হলো- আমাদের কাজ থেকে প্রতীয়মান হয়েছে, এটি প্রকৃত অংশীদারত্বের উদাহরণ- এই কোষগুলো একে অপরকে গাইড কারতে পারে।’

সূত্র: রাইজিংবিডি