সদ্য প্রকাশিত
খেলা

বিশ্বকাপে ইংলিশদের আজব কাণ্ড

নিউজ ডেস্ক৪ জুলাই ২০২৬২ মিনিট পড়া
বিশ্বকাপে ইংলিশদের আজব কাণ্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বকাপে রাউন্ড অব ১৬ ম্যাচের আগে ইংল্যান্ড দলের খেলোয়াড়দের উচ্চতাজনিত শারীরিক সমস্যার প্রভাব কমাতে প্রয়োজনে ভায়াগ্রা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে—এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি ব্যবহার বাধ্যতামূলক নয়।

হ্যারি কেইনরা সত্যিই এটি ব্যবহার করবেন কি না, তা নিয়ে কোনো নিশ্চিত তথ্য নেই।
মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২৪০ মিটার (প্রায় ৭,৩৫০ ফুট) উচ্চতায় অবস্থিত। এই উচ্চতায় অক্সিজেনের ঘাটতি খেলোয়াড়দের ক্লান্তি, শ্বাস-প্রশ্বাসের চাপ এবং সহনশীলতায় প্রভাব পড়তে পারে। সেই কারণেই ইংল্যান্ডের কোচ থমাস টুখেল ও মেডিক্যাল টিম বিভিন্ন বৈজ্ঞানিক উপায় বিবেচনা করছেন।

নিউজবাংলা আঠেরোর প্রতিবেদন অনুযায়ী, ভায়াগ্রা (সিলডেনাফিল) উচ্চতাজনিত কিছু শারীরিক সমস্যায় ফুসফুসের রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে। এটি বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থার (ডব্লিউএডিএ) নিষিদ্ধ ওষুধের তালিকায় নেই। তাই নিয়ম অনুযায়ী এর ব্যবহার বৈধ। তবে বর্তমান উচ্চতায় এটি বাস্তবে কতটা কার্যকর, সে বিষয়ে গবেষণার ফল মিশ্র।

এদিকে রয়টার্স জানিয়েছে, ইংল্যান্ড শিবির প্রকাশ্যে উচ্চতা বা পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি। ম্যাচের জন্য নিজেদের প্রস্তুতিতেই ব্যস্ত থ্রি লাইয়ন্সরা।

ইংল্যান্ড দলের খেলোয়াড়দের উচ্চতাজনিত শারীরিক সমস্যা মোকাবিলার জন্য প্রয়োজনে ভায়াগ্রা (সিলডেনাফিল) ব্যবহারের বিকল্প রাখা হয়েছে। মেক্সিকো সিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৩৫০ ফুট উচ্চতায় অবস্থিত, ফলে সেখানে অক্সিজেনের ঘনত্ব তুলনামূলকভাবে কম বলে জানা গেছে।

এস্তাদিও আজতেকা এখন আগের মতো নিয়মিত ব্যবহার করা না হলেও মেক্সিকো জাতীয় দলও খুব কম ম্যাচ এই মাঠে খেলে।

তবু রাউন্ড অব ১৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচটি এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।
চলতি বিশ্বকাপে মেক্সিকো দুর্দান্ত ফর্মে রয়েছে। তারা এখনো পর্যন্ত চারটি ম্যাচই জিতেছে, আর আজতেকা স্টেডিয়ামে তাদের রেকর্ড আরো ভয়ংকর। এই মাঠে ৮৯টি ম্যাচে মাত্র দুবার হেরেছে, আর সর্বশেষ পরাজয় এসেছিল ২০১৩ সালে। তাই ইংল্যান্ডের কাছে এই ম্যাচটি বড় চ্যালেঞ্জ।

ইংল্যান্ডের দলে তারকা খেলোয়াড়ের অভাব নেই এবং কৌশলগত দিক থেকেও তারা শক্তিশালী। তবে দলটি চাইছে না যে উচ্চতা বা শারীরিক পরিবেশের মতো ফুটবলের বাইরের কারণ ম্যাচের ফল নির্ধারণে প্রভাব ফেলুক।

এর আগের রাউন্ড অব ৩২ ম্যাচেও ডিআর কঙ্গোর বিরুদ্ধে ইংল্যান্ডকে শেষ মুহূর্তে অধিনায়ক হ্যারি কেনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেতে হয়েছিল। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই একাধিক অঘটন ঘটেছে, তাই শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে ইংল্যান্ডকে নিজেদের পারফরম্যান্স আরো উন্নত করতে হবে।

ভায়াগ্রা ডব্লিউএডিএর নিষিদ্ধ ওষুধের তালিকায় নেই। ফলে প্রতিযোগিতার সময় বা তার বাইরে—উভয় ক্ষেত্রেই খেলোয়াড়রা এটি ব্যবহার করতে পারেন।