সিল্কসিটিনিউজ ডেস্ক :
চেক রিপাবলিকের প্রেসিডেন্ট পেত্র পাভেল সোমবার বিলিয়নিয়ার সাবেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিসকে দেশটির পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। বাবিসের দল এই মাসের শুরুতে সংসদীয় নির্বাচনে জয়লাভ করেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে চেক প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন- আন্দ্রেজ বাবিস এমন একটি সরকার গঠন করবেন, যা কোনওভাবেই চেক রিপাবলিকের সংবিধানে অন্তর্ভুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রের নীতিগুলোকে দুর্বল করবে না।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন










