সদ্য প্রকাশিত
খেলা

বিপদে বাংলাদেশ!

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
বিপদে বাংলাদেশ!

দল তার উপর আস্থা রেখেছিল। আস্থা রেখেছিল টিম ম্যানেজম্যান্ট।

অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচে ভালো করার ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু আসল ম্যাচের সময় দেখা গেল সেই ফর্মহীন সৌম্য সরকারকে। তার ব্যাটিং দেখে মানে হচ্ছিল তিনি স্বচ্ছন্দ্য বোধ করছেন না।  অনুশীলন ম্যাচে তার সেই ব্যাটিং ঝলকের ছিঁটেফোটাও দেখা গেল না আজ। শুরু করলেন ধীর গতিতে। ৮ বলে মাত্র ১ রান করে জেমস নিশামের বলে উইলিয়ামসনের হাতে ধরা পড়লেন তিনি।

 

এর আগে ইংল্যান্ড সিরিজে ভালো করে নিউজিল্যান্ড সিরিজেও ইনিংস শুরুর দায়িত্ব পান ইমরুল। কিন্তু কাজে লাগাতে পারেননি। নিজের ফেস করা দ্বিতীয় বলেই ফিরতে পারতেন তিনি। কিন্তু টিম সাউদির ক্যাচ মিসের কারণে বেঁচে যান তিনি। ২১ বলে ১৬ রান করে টিম সাউদির বলে রঞ্চির হাতে পরিস্কার ক্যাচ দিয়েও রিভিউ নেন ইমরুল। এই রিভিউটি নষ্ট না হওয়ার কোনো কারণ ছিল না। ইমরুলের পরে আউট হয়ে যান তামিম ইকবাল।

 

এর আগে হ্যাগলি ওভালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।  টম ল্যাথামের সেঞ্চুরি আর মনরোর সেঞ্চুরির কাছাকাছি ইনিংসে ভর করে ৩৪১ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা। বাংলাদেশের বোলাররা তাদের ৭ উইকেট নিতে সক্ষম হন। বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া বল হাতে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৪ উইকেটে ৮৪। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।