সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
কৃষি

বিনা-৯ এ কৃষকের সর্বনাশ!

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
বিনা-৯ এ কৃষকের সর্বনাশ!

কাজী কামাল হোসেন,নওগাঁ

ধান জাতের নাম বিনা-৯। নওগাঁর মান্দায় বাংলাদেশ ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার ধান চাষ করার জন্য এই জাতের ধান দিয়েছিলো। কিন্তু এই আমন মৌসুমে উপজেলা খাদ্য অফিস থেকে পাওয়া বিনামূল্যে উন্নত নতুন জাতের বিনা-৯ ধানের আবাদ করে কৃষকের এই সর্বনাশ হয়েছে। কৃষকের এক বুক আশা ছিল আমন ধানের খরচ দিয়ে রবি মৌসুমের আবাদ করা। কিন্তু সে আশার এখন গুড়েবালি।

রবি মওসুমের ফসলের আবাদে এখন পকেট থেকে অতিরিক্ত খরচ বহন করতে হবে। কৃষি অফিসের পরামর্শে বিনা-৯ ধানের আবাদ করে কৃষকদের মাঠে মারা যাওয়ার দশা। তার পরেও তা কাউকে বলতে পারছেনা না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে আমন মৌসুমে ১২ জন কৃষককে বিনামূল্যে উন্নত নতুন জাতের ১০ কেজি করে বিনা-৯ ধান বীজ দেয়া হয়।

বীজ পাওয়া কৃষকরা হলেন, উপজেলার দূর্গাপুর গ্রামের খোরশেদ আলী, কালীগ্রাম গ্রামের আনছার আলী ও আলাউদ্দিন, শহরবাড়ী গ্রামের তোফাজ্জল ও আমিনুল, তেঘড়া গ্রামের লুৎফর, বর্দ্দপুর গ্রামের আব্দুল আলিম, মহানগর গ্রামের এনামুল, খুদিয়াডাঙ্গা গ্রামের সুরঞ্জন, এনায়েতপুর গ্রামের আলতাফ হোসেন এবং দেলুয়াবাড়ী গ্রামের খলিলুর রহমান।

বিনা-৯ জাতের ধান কালো রঙের। তবে অন্যান্য ধানের তুলনায় পরিশ্রম, সময় ও খরচ একটু কম। আর কৃষি অফিস থেকে পাওয়া এ জাতের ধানের আবাদ করে কৃষকরা এখন মাঠে মারা যাওয়ার উপক্রম।

উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের আব্দুল আলিম বলেন, এবার ১ বিঘা ১৫ কাঠা জমিতে বিনা-৯ ধানের আবাদ করেছেন। খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। ধানগাছের চেহেরা দেখতে সুন্দর হলেও ধীরে ধীরে এর পাতা লাল বর্ণ হতে থাকে। কোন কিছু বুঝতে না পারায় অফিসের পরামর্শে বিভিন্ন কীটনাষক ও সার ব্যবহার করেন। এতো কিছু করার পরও জমির সম্পূর্ণ ধান চিটায় পরিণত হয়েছে।

 

তিনি আরো বলেন, একটি ধানেরও দানা হয়নি। তবে শ্রমিক দিয়ে ধান কেটে নিলেও অপর শ্রমিককে ১০০টাকা দিয়ে নিজেই ভ্যানে করে বাড়ীতে নিয়ে এসে মাড়াই করছেন গরুকে খড় খাওয়ানোর জন্য। যেহেতু বিশাল পরিমাণ তাঁর ক্ষতি হয়েছে। ইচ্ছে ছিল ধান কেটে সেই জমিতে ধানের খরচ দিয়ে আলু ও সরিষা করা। এখন পকেট থেকে টাকা খরচ করেই আলু ও সরিষার আবাদ করতে হবে।

এনায়েতপুর গ্রামের কৃষক আলতাফ হোসেন বলেন, কৃষি অফিস থেকে পাওয়া ধান বীজ দিয়ে দেড় বিঘা জমির আবাদ করেছিলাম। অর্ধেক ধান আর অর্ধেক চিটা পেয়েছি। এ ধানের আবাদ করে বড় সর্বনাশ হয়েছে। অন্য জাতের ধানের আবাদ করলে এতো বড় সর্বনাশ হয়তো আর হতো না। তবে পরিশ্রম ও খরচ কম হয়েছে। কৃষি অফিসে অভিযোগ দিয়ে আর কি হবে? কারণ তারাইতো এ পরামর্শ দিয়েছেন।

দেলুয়াবাড়ী গ্রামের খলিলুর রহমান বলেন, দেড় বিঘা জমিতে এ ধানের আবাদ করে ৩মন ১০ সের ধান পেয়েছি। অন্যান্য কৃষকদের সাথে কথা বলেও একই কথা জানা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, ‘এ জাতের ধানের বৈশিষ্ঠ্য হচ্ছে ৩০ শতাংশ চিটা হবে। আমরাই প্রথম প্রদর্শনী আকারে পেয়েছিলাম। আমরাও দেখেছি ধানের চেয়ে চিটার পরিমাণটা বেশি হয়েছে। কৃষকের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা রবি মওসুমে তাদেরকে সরিষা বীজ দিয়ে পুষিয়ে দেয়া হবে।

তিনি আরো বলেন, মাঠ পর্যায়ে আমাদের এ অভিজ্ঞতা ছিলনা। এ বিষয়ে লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সরিষা চাষের পর বোরো মওসুমে ক্ষতিগ্রস্থ কৃষকদের ধান বীজ দিয়ে যতটুকু পারা যায় পুষিয়ে দেয়া হবে। তবে কৃষকদের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ নেই বলে জানান।’
স/আ