নিজস্ব প্রতিবেদক:
১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে টিকাপাড়া এলাকায় বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) মহলদারপাড়া ঈদগাহ ময়দানে দিনব্যাপী মিলনী সংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক এবং ক্যাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান হাবিব খোকন, এখলাছ আহমেদ রমি, সাবেক সাধারণ সম্পাদক, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিজ, মোহাম্মদ মজিদ, মোহাম্মদ মিন্টু, সাইফুল, জব্বার শেখ, হাসান, পিপুল সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোঃ আবু রাসেল মনির সঞ্চালনায় অনুষ্ঠানটি শেষ করা হয়।

এ দিন মোট ৩২ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ই জানুয়ারি ২০২৫ ইং তারিখে এই খেলার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।









