রাজশাহী

বিচারকের ছেলেকে হ’ত্যা’র ঘটনায় মামলা

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৯) হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর রাজপাড়া থানায় নিহত সুমনের বাবা আব্দুর রহমান বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

এই মামলার আসামি হলেন- গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মদনেরপাড়ার এইচ.এম. সোলায়মান শহীদের ছেলে লিমন মিয়া (৩৫)। তাকে ঘটনার পরে পুলিশ আটক করে।

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল দশটার দিকে নিহত সুমনের মরদেহের ময়নাতদন্ত হয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছে- মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। তবে এঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। এরপর দুপুরে তাকে দাফনের জন্য জামালপুর নিয়ে যাওয়া হয়।

এরআগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন তাওসিফ। এসময় আহত হন
হামলাকারী লিমন মিয়ার ও তাওসিফের মা তাসমিন নাহার লুসী। তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও কমিশনার গাজীউর রহমান জানান,
হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। আসামি লিমন মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে সুস্থ হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে। তাকে জিজ্ঞাসাবাদের পরে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।