সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

বিক্ষোভে নামলেন ক্ষমতাচ্যুত পার্ক জিউনের সমর্থকরা, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক১০ মার্চ ২০১৭২ মিনিট পড়া
বিক্ষোভে নামলেন ক্ষমতাচ্যুত পার্ক জিউনের সমর্থকরা, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অপসারণের পক্ষে আদালতের রায়ের পর তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে এসেছেন। বিক্ষোভ করছেন তারা। পুলিশের সঙ্গে সংঘর্ষও চলছে। আদালতের সামনে চলা সংঘর্ষে পার্ক জিউন হাই-এর দুই সমর্থক নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে এর বিপরীতে জিউনবিরোধীদের উল্লসিত হওয়ারও খবর দিয়েছে তারা।

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে নেওয়া প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের অভিসংশনের সিদ্ধান্ত শুক্রবার বহাল রাখে দেশটির সাংবিধানিক আদালত। এই চূড়ান্ত অভিশংসনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হতে যাচ্ছেন তিনি। পার্ক জিউন দক্ষিণ কোরিয়ার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট, মেয়াদ শেষের আগে যিনি দায়িত্ব ছাড়তে বাধ্য হচ্ছেন। শুক্রবার দেশটির সাংবিধানিক আদালতের আট বিচারপতির প্যানেল সর্বসম্মতিক্রমে পার্ক জিউনকে অভিশংসিত করার ব্যাপারে পার্লামেন্টের সিদ্ধান্তটি বহাল রাখে। এর মধ্য দিয়ে প্রেসিডেন্সিয়াল দায়মুক্তিও হারিয়েছেন হাই। তাকে এখন বিচারের মুখোমুখি করা যাবে।
পার্কবিরোধীদের উল্লাস
হাইকে চূড়ান্তভাবে ক্ষমতাচ্যুত করার খবরে ক্ষোভ জানিয়ে রাস্তায় নেমে আসেন শত শত সমর্থক। আদালতের সামনে বিক্ষোভ করেন তারা। অনেককে তখন কাঁদতেও দেখা যায়। সেসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুইজন নিহত হন।

অন্যদিকে শুক্রবার আদালতের রায়ে সন্তোষ জানিয়েছে পার্ক জিউন হাই এর বিরোধীরা। সিউলের বিভিন্ন সড়কে উল্লাসে মেতে ওঠেন পার্কের অপসারণের দাবিতে আন্দোলনকারীরা।

সূত্র: বাংলা ট্রিবিউন