সদ্য প্রকাশিত
খেলা

বিএসপিএ নির্বাচন : আবারও সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক সুদীপ্ত

নিউজ ডেস্ক৯ মে ২০২৬২ মিনিট পড়া
বিএসপিএ নির্বাচন : আবারও সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক সুদীপ্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৫ ও নির্বাচন ২০২৬-২৭ আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদায়ি কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ১৪৪ জন সদস্য।

দ্বিতীয় অধিবেশনে বিএসপিএর নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোফাখখারুল ইসলাম দিলখোশ। এবারের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ১৯টি মনোয়নপত্র জমা পড়ে।

ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবাই। সভাপতি পদে ফের নির্বাচিত হয়েছেন রেজওয়ান (চ্যানেল২৪)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুদীপ্ত (দৈনিক আগামীর সময়)। এ ছাড়া দুজন সহসভাপতি পদে তালহা বিন নজরুল (দৈনিক নয়াদিগন্ত) ও আবু নোমান মো. উল্লাহ (অলআউট স্পোর্টস) নির্বাচিত হয়েছেন।

দুজন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল মুহাম্মদ তিতুমীর (যমুনা টিভি) ও সাজিদ মুস্তাহিদ (সময় টিভি)। অর্থ সম্পাদক পদে শাহজাহান কবির (কালের কণ্ঠ) নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এ কে এম ফয়জুল ইসলাম (চ্যানেল২৪)। পুনরায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমার দেশ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন রাসেল।

নির্বাচিত ৯ জন কার্যনির্বাহী সদস্য হলেন খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্সার), পরাগ আরমান (এটিএন বাংলা), কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর), মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম), তানজীম আহমেদ (বাংলা ট্রিবিউন), রাশিদা আফজালুন নেসা (বাসস), মাহফুজুল ইসলাম (আরটিভি), নাভিল এলাহী খান (টি-স্পোর্টস), সামসুল আরেফীন খান (ডেইলি স্টার)। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ইয়াহিয়া মুন্না ও রাহেনুর ইসলাম।