সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

বিএনপি নেতা দুদু কারামুক্ত

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০১৮২ মিনিট পড়া
বিএনপি নেতা দুদু কারামুক্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর রমনা থানায় করা একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।

বুধবার দুপুর পৌনে ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান কারামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শামসুজ্জামান দুদুকে জেলগেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষক দলের সহসভাপতি আলহাজ নাজিম উদ্দীন মাস্টার, সহদপ্তর সম্পাদক এস কে সাদী, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলিম হোসেন, অধ্যক্ষ সেলিম হোসেন, মিন্টু সওদাগার, জিয়া নাগরিক ফোরামের (জিনাফ) সভাপতি মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, কৃষক দল নেতা মো. হারুন, রাজু, দুলাল, মিলন সরকার, মো. আমিনুর রহমান মিনু, ইঞ্জিনিয়ার হৃদয়, মো. মঞ্জুর আলম, জহিরুল হক, কাইয়ূম, জাহিদ হাসান, গোলাম সরোয়ার সরকার, সজল, কামাল হোসেন, আবদুর রাজি প্রমুখ।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শেষে রাজধানীর সেগুনবাগিচা থেকে শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

যুগান্তর