সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

‘বিএনপি এমন কিছু করেনি যে জনগণ তাদের ভোট দেবে’

নিউজ ডেস্ক২ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
‘বিএনপি এমন কিছু করেনি যে জনগণ তাদের ভোট দেবে’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিএনপি তখন ভেবেছিল সারাদেশে আন্দোলনের জোয়ার আসবে। কিন্তু কোথাও কোনো আন্দোলন হয়নি। আসলে জনগণ যখন নির্বাচনের মুডে তখন আন্দোলনের ডাকে জনগণ সাড়া দিবে এটা দুঃস্বপ্নের নামান্তর বলেই আমি মনে করি।

আজ সোমবার শ্রীনগর উপজেলা বাজার এলাকায় বেইলি ব্রিজের কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেনআওয়ামী লীগের কিছু ভুলত্রুটি আছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আকাশের চাঁদেরও কলঙ্ক থাকে, আওয়ামী লীগ তো একটা সরকার, আমাদের ভুলত্রুটি কিছু থাকতেই পারে। আমাদের কাজ জনগণের কাছে দিবালোকের মতো পরিষ্কার।

বিএনপি এমন কোনো কাজ করেনি যা দেখে জনগণ নির্বাচনে তাদের জয়ী করবে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনেও আওয়ামী লীগের নৌকাকে নির্বাচিত করবে।

এ সময় তিনি বিএনপির রাজনীতি এখন ভাঙা রেকর্ড বাজানোর মতো বলেও উল্লেখ করেন।

কালের কন্ঠ