সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

বিএনপির ১৮ নেতা-কর্মী আটক, জন্মদিনের কেক জব্দ

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
বিএনপির ১৮ নেতা-কর্মী আটক, জন্মদিনের কেক জব্দ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করতে গিয়ে চট্টগ্রামে বিএনপির ১৮ নেতা-কর্মী আটক হয়েছেন।  

সোমবার রাতে নগরীর গলাচিপা বারুনিঘাট নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ব্যানার, জন্মদিনের কেক ও কেক কাটার ছুরি জব্দ করা হয়।

পুলিশ বলছে, নাশকতা চালাতে জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

হালিশহর থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, ‘জন্মদিন পালনের নামে নাশকতা চালানোর পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে।’

 

 

সূত্র: রাইজিংবিডি