রাজশাহী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

চারঘাট উপজেলা প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে চারঘাট উপজেলার সকল পূজা উৎযাপন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চারঘাট উপজেলা কমিটির উদ্যোগে রবিবার বিকালে উপজেলার শলুয়া কালি মন্দিরে এই আয়োজন করা হয় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন , ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবের আনন্দ একে অপরের সাথে ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত প্রশান্তি। এসময় তিনি দলীয় নেতা কর্মীদের বলেন, দুর্গোৎসব যেন শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয় সে লক্ষে কাজ করতে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চারঘাট উপজেলা কমিটির সভাপতি জয় কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,পৌর বিএনপির সভাপতি আব্দুল মমিন,সাধারন সম্পাদক নাজমুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান প্রমুখ। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চারঘাট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সনাতন চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন,পৌরসভা,ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।