সদ্য প্রকাশিত
রাজনীতি

বিএনপির গণতন্ত্র রক্ষার নমুনা গণতন্ত্রের জন্যই হুমকি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক২৩ জুন ২০১৯২ মিনিট পড়া
বিএনপির গণতন্ত্র রক্ষার নমুনা গণতন্ত্রের জন্যই হুমকি: তথ্যমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির গণতন্ত্র রক্ষার নমুনা দেশের গণতন্ত্রের জন্যই হুমকি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনে জনগণ মুচকি হাসেন। দলটি আন্দোলনের নামে পেট্রোল বোমা ছুড়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে। দেশবাসী ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপির গণতন্ত্র রক্ষার নমুনা দেখেছে।

শনিবার দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ধানমণ্ডি শাখা আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘খালেদা জিয়ার মামলায় সরকারের হস্তক্ষেপ রয়েছে’ বিএনপির এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার হস্তক্ষেপ করলে খালেদা জিয়ার মামলা শেষ হতে ১০ বছর লাগত না। অনেক আগেই তিনি জেলে থাকতেন। আর তারেক রহমানের অপরাধের বিষয়ে এফবিআই পর্যন্ত সাক্ষ্য দিয়েছে।

এর আগে ডিআইইউ’র ধানমণ্ডি শাখার মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগে দিনব্যাপী ‘ক্যারিয়ার এক্সপো-২০১৯’ উদ্বোধন করেন ড. হাছান মাহমুদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে হলে জীবনকে নিতে হবে সংগ্রাম হিসেবে।

হার না মানা যুদ্ধ-সংগ্রামের মধ্য দিয়েই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। ডিআইইউ’র প্রো-ভিসি অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিভির সাবেক মহাপরিচালক ও শিল্পকলাবিদ মোস্তফা মনোয়ার, এমসিটি বিভাগের প্রধান ড. শেখ মুহাম্মদ আলেয়ার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান প্রমুখ।