সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বালু ভর্তি ট্রাক ফেলে পালাল উত্তোলনকারিরা

নিউজ ডেস্ক১ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
বালু ভর্তি ট্রাক ফেলে পালাল উত্তোলনকারিরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে নাগর নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু বহনে ব্যবহৃত দু’টি বালু ভর্তি ট্রাক জব্দ ও বালু উত্তোলনের পাম্প মেশিন ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার নাগরনদের কুন্দগ্রাম ইউনিয়নের হারভাঙ্গা এলাকায় এই অভিযান চালান নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সীমা শারমিন। ভ্রাম্যমাণ আদালতের টের পেয়ে বালু উত্তেলনকারীরা পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ইউএনও সীমা শারমিন জানান, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হারভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় নাগরনদে শ্যালোচালিত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় অভিযান চালানো হয়। এসময় বালুভর্তি একটি ট্রাক এবং বালু নিতে আসা একটি ট্রাক জব্দ করা হয়। বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

স/রি