সিল্কসিটিনিউজ ডেস্ক:
দেশের বাজারে আই সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে সিম্ফনি। আই৯৫ নামের ২ গিগাবাইট র্যাম ও ফোরজি নেটওয়ার্ক সমর্থিত এ হ্যান্ডসেটের মূল্য ৭ হাজার ৯৯০ টাকা।
অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমচালিত ফুল ভিশন ডিসপ্লের এ স্মার্টফোনে ১৪৪০–৭২০ পিক্সেল রেজল্যুশনের ৫ দশমিক ৪৫ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আকর্ষণীয় ডিজাইনের ডিভাইসটিতে ভিডিও দেখায় মিলবে প্রিমিয়াম অনুভূতি। এতে অন স্ক্রিন নেভিগেশন বাটন আছে।

২ গিগাবাইট র্যামের সিম্ফনি আই৯৫ হ্যান্ডসেটে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ডিভাইসটিতে ১৩ মেগাপিক্সেলের অটো ফোকাস রিয়ার এবং ৮ মেগাপিক্সেলের অটোফোকাস ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর-সংবলিত দীর্ঘ পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে দেয়া হয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। সিম্ফনির আউটলেটে গ্রামীণফোনের আকর্ষণীয় বান্ডেল অফারসহ এ স্মার্টফোন পাওয়া যাচ্ছে চারটি ভিন্ন রঙে।









