রাজশাহীর খবর

বাঘায় মানসিক অসুস্থদের চিকিৎসা প্রদান

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০১৬১ মিনিট পড়া

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সমতা নারী কল্যাণ সংস্থার আয়োজনে পিএইচআরপিবিডির প্রকল্পের মাধ্যমে মানসিক অসুস্থ্যদের চিকিৎসা প্রদান করা হয়েছে।

 
সোমবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে মানসিক অসুস্থদের চিকিৎসা ক্যাম্প করা হয়। রোগীদের পাবনা মানসিক হাসপাতালের ডাক্তার শাফ্কাত ওয়াহিদ চিকিৎসা প্রদান করেন।

 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সিরাজুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আব্দুল আহাদ, সমতা নারী কল্যাণ সংস্থার নদী ও জীবন-২ প্রকল্প কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

 
ক্যাম্পের মনিগ্রাম ও বাউসা ইউনিয়নের ২৮ জন মানসিক অসুস্থ ব্যাক্তিদের চিকিৎসা প্রদান করা।
স/শ