বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মাদক পাচারের অভিযোগে ১০৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মহিলা মাদক পাচারকারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
আটককৃত হলেন-রাজশাহী মতিহার থানার চকবেলঘরিয়া মধ্যপাড়া মসজিদ এলাকার মৃত ইদ্রিস আলীর স্ত্রী হাজেরা বেগম (৫৫), আসকান কশায়ের স্ত্রী বেদানা খাতুন (৩৯), রিয়াজের স্ত্রী বেলী খাতুন (৩৮)।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডিপুর বড় ছয়ঘটি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আলী মাহমুদ জানান, মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ










