
বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় বালুবাহী ট্রাকের চাপা পড়ে সুজন আলী (১২) নামের এক মাদ্রাসা ছাত্র আহত হয়েছে। শনিবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় বাউসা পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সুজন আলী উপজেলার বাউসা টলটলি পাড়া গ্রামের রুস্তম আলী রিপনের ছেলে। এ ঘটনায় ট্রাক জব্দ করে চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা-দিঘা সড়ক দিয়ে বালু ভর্তি একটি ট্রাক দিঘার দিকে যাচ্ছিল। অপর দিকে থেকে বাউসা নূরানী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার হেফজো শ্রেণির ছাত্র সুজন আলী সাইকেল নিয়ে আসছিল। সুজন আলী যখন বাউসা পূর্বপাড়া গ্রামের আবদুল মালেকের বাড়ির সামনে পৌঁছালে তাকে ট্রাক ধাক্কা দেয়। এতে তার ডান পা ট্রাকের চাপা পড়ে থেতলে গেছে ।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাউসা নূরানী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার সুপার মাওলানা মাসুদ রানা বলেন, বালুর ট্রাকের চাপা পড়ে আমার মাদ্রাসার এক ছাত্র আহত হয়েছে। তাকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাজ্জাদ হোসেন বলেন, এই ঘটনায় ট্রাক জব্দ করে চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
জে /এইচ









