সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

বাঘায় তরমুজ বোঝায় অটোরিকসা উল্টে  ২ জন গুরুতর আহত 

নিউজ ডেস্ক১৭ মে ২০২২১ মিনিট পড়া
বাঘায় তরমুজ বোঝায় অটোরিকসা উল্টে  ২ জন গুরুতর আহত 


বাঘা প্রতিনিধি :

রাজশাহীর বাঘায় তরমুজ বোঝায় অটোরিকসা উল্টে দুইজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে আড়ানী-বাঘা সড়কের তেঁথুলিয়া বাজারের উত্তর দিকে মোড়ে এই ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মনিগ্রামের ইয়াদ আলী প্রামানিকে ছেলে ইমরান হোসেন নাটোর থেকে তরমুজ কিনে অটোরিকসায় নিয়ে নিজ এলাকায় আসছিলেন। অটোরিকসাটি আড়ানী-বাঘা সড়কের তেঁথুলিয়ার উত্তর দিকে মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে পাশে খাদের মধ্যে পড়ে যায়। এতে অটোরিকসা চালক নাটোরের আখদিঘা গ্রামের গোলাম মোস্তফা (৩৫) ও তরমুজের মালিক ইমরান হোসেন (৫০) আহত হন। তারা তরমুজ বোঝায় অটোরিকসার চাপায় পড়ে গুরুতরআহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়েছে।

এস/আই