সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

বাঘায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০২২২ মিনিট পড়া
বাঘায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২০) যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ জুলাই) পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।  এর আগে গত মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে বাঘার আড়ানী রেলস্টেশনের পূর্ব দিকে রেললাইনের ওপর অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে ঈশ্বরদীর জিআরপি থানার পুলিশ।

জানতে চাইলে আড়ানী রেল স্টেশনের স্টেশন মাস্টার সদরুল হোসেন বলেন, ‘ঢাকা, খুলনা, দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন রাজশাহীতে ২৪টি ট্রেন যাতায়াত করে। কোন একটি ট্রেনের নিচে পড়ে এই যুবকের মৃত্যু হয়েছে। আমার পয়েন্টম্যান সকালে লাইন ক্লিয়ার দিতে গেলে দ্বিখণ্ডিত অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পায়। পরে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার পুলিশকে বিষয়টি অবগত করি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। নিহত যুবকের পরিচয় না পাওয়ায় শেষ পর্যন্ত ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হয়।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে একজন টোকাই। তার কাছে একটি ভাঙ্গা মোবাইল, কিছু ছেড়া জামা কাপড় পাওয়া গেছে।’

এএইচ/এস