আমানুল হক আমান, বাঘা:
রাজশাহীর বাঘায় কৃষকের মধ্যে বৃদ্ধি পাচ্ছে জৈব সারের ব্যবহার। ফলে জৈব সারে উপকৃত হচ্ছে কৃষকরা। উপজেলায় দিন দিন জৈব সারের চাহিদা বাড়ছে। কৃষকরা বিভিন্ন ফসলে জৈব সার ব্যবহার করছেন। ফলে মাটির গুনগত মান বৃদ্ধি পাচ্ছে। সবজি, ধান, আখ, পটসহ বিভিন্ন ফসলে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে কৃষকরা জমিতে জৈব সার ব্যবহার শরু করছেন।
উপজেলার মনিগ্রামের কৃষক মাইনুল ইসলাম বলেন, আমার তিনটি গরু আছে। আগে আমি গোবর জ্বাালানি হিসেবে ব্যবহার করতাম। বর্তমানে কৃষি অফিসের পরামর্শে বাড়ির পাশে দুটি গর্ত করে উপরে ছনের চালা দিয়ে গোবর সংরক্ষণ করছি। এতে বাড়ির অন্যান্য আবর্জনা গর্তে ফেলে জৈব সার তৈরী করে নিজের জমিতে ব্যবহার করছি। এইগুলো ৩০ দিন থেকে ৪০ দিন পর জৈব সারে পরিনত হচ্ছে। তারপর জমিতে ব্যবহার করলে জমির ফসল ভালো হচ্ছে।
উপজেলার গঙ্গারামপুর গ্রামের কৃষক মনিরুল ইসলাম বলেন, আমি রাসায়নকি সার ব্যবহার কমিনে জৈব সার ব্যবহার করছি। এতে মাটির স্বাস্থ্য ভালো থাকছে। উৎপান খরচ কম হচ্ছে এবং ফলন ভালো হচ্ছে। জৈব সারের ব্যবহারের কারনে কয়েক বছর পর জমিতে আর রাসায়নিক সারের প্রয়োজন হবে বলে তিনি জানান। নিয়মিত জৈব সার ব্যবহার করলে খরচ হচ্ছে। পাশাপাশি জমির উর্বরতা ও শক্তি বাড়ছে।

আড়ানী গোচর গ্রামের কলিম উদ্দিন বলেন, এ বছর ২০ শতক জমিতে জৈব সার ব্যবহার করে পটল উৎপাদন করেছিলাম। জৈব সার ব্যবহার করা জমির ফসল অনেক ভালো এবং খরচ অর্ধেক হয়েছে। ফলে নিয়মিত জৈব সার তৈরী করে জমিতে ব্যবহার করছি।
একই গ্রামের আকরাম হোসেন বলেন, এক বিঘা জমিতে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার বাড়িতে উৎপাদন করে জমিতে ব্যবহার করে ভালো ফলন পেয়েছি।
পেয়ারা চাষি রফিকুল ইসলাম বলেন, সাড়ে তিন বিঘা জমিতে পেয়ারা চাষে জৈব সার ব্যবহার করে তুলনামূলক ফলন ভালো হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম বলেন, উপজেলায় কৃষকরা জৈব সারের গুরুত্ব বুঝতে পেরে নিজের বাড়ির গোবর এবং অন্যান্য আবর্জনা দিয়ে জৈব সার তৈরী করে নিজেদের জমিতে ব্যবহার করছে। প্রতিনিয়ত প্রতিটি ব্লকে খামার জাত জৈব সার উপ-সহকারি কৃষি কর্মকর্তার সহায়তায় এবং পরামর্শে তৈরী হচ্ছে।
অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের ফলে জমিতে জৈব পদার্থ কমে যাচ্ছে। জমিতে ৫ ভাগ জৈব পদার্থ থাকার নিয়ম থাকলেও বর্তমানে আছে এক থেকে দেড় ভাগের কম। তাই জৈব সার উৎপাদনের উদ্দ্যোগ খুবই প্রসংশনীয়। ফলে উপজেলা কৃষি অফিসের পক্ষে কৃষকদের সকল সহযোগিতা প্রদান করা হচ্ছে। এতে কৃষকরা উপকৃত হওয়ার পর থেকে উপজেলার কৃষকরা জৈব সার ব্যবহারে দিন দিন ঝুকছে।
স/আ










