বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তেঁথুলিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে গোপনে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্নের অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলীকে তদন্তের নির্দেশ দেন। শিক্ষা কর্মকর্তা বুধবার এই বিদ্যালয়ে তদন্ত করতে আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ মোতায়েন করা হয় সেখানে।
জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৫ সাল থেকে যোগ্য অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছিল। আকর্ষিকভাবে ৯ জুলাই প্রধান শিক্ষক মশিউর রহমান মারা যায়। তারপর থেকে প্রধান শিক্ষকের পদ শুন্য হয়। এই পদে নিয়মবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অপচেষ্টা চালাচ্ছিলেন। এই অপচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি শেখা জান্নাতুল ফেরদৌস এবং আফতাব হোসেন বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা শিক্ষা কর্মকর্তা কাছে অভিযোগ দায়ের করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী বলেন, তদন্তে আমার পর কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি শেখা জান্নাতুল ফেরদোস এবং আফতাব হোসেন বলেন, আমাদের কিছু না জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি গোপনে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য অবচেষ্টা চালাচ্ছিলেন। বিষয়টি আমাদের কিছুই জানানো হয়নি। ফলে আমরা লিখিত অভিযোগ করি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক দোলেনা খাতুন বলেন, গোপনে না সকল প্রতিনিধি ও ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্তেক্রমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করেছিলাম।
সভাপতি জুরহান আলী বলেন, নিয়ম অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার পক্রিয়া করার পরও অভিযোগের প্রেিেক্ষতে তদন্ত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্তের রিপোটের দেখে ব্যবস্থা নেওয়া হবে।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ সিল্কসিটি নিউজকে বলেন, উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
স/অ










