সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় আদালতের নির্দেশ অমান্য করে বালু উত্তোলনের অভিযোগ

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় আদালতের নির্দেশ অমান্য করে বালু উত্তোলনের অভিযোগ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আদালতের জারিকৃত ১৪৪ ধারা অমান্য করে পদ্মা নদী থেকে উত্তোলন করা বালু রাখার অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে এলাকায় দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা অবস্থা বিরাজ করছে। যে কোন সময়ে বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে ধারনা করছেন এলাকাবাসি।

 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মালিয়ানদহ গ্রামের সালাউদ্দীন পিন্টু গত ১০ নভেম্বর বাদী হয়ে জোতকাদিরপুর ও গোকুলপুর গ্রামের শাজামাল ও সেলিম উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ১১ নভেম্বর উপজেলার পদ্মা নদীর গোকুলপুর বালু ঘাটের উপর ১৪৪ ধারা জারির নোটিশ মোতাবেক শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাঘা থানার পুলিশের প্রতি এ নিষেধাজ্ঞা দেয় আদালত।তারপরও তারা জোরপূর্বক পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে পিন্টুর নিজস্ব জমির উপর রাখছে। বালু রাখতে নিষেধ করায় সালাউদ্দিন পিন্টুকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

 
পরে ১২ নভেম্বর পিন্টু বাদি হয়ে গোকুলপুর, জোতকাদিরপুর, মালিয়ানদহ গ্রামের সেলিম হোসেন, শাহজামাল, বাবু হোসেন, সান্টু হোসেন, নাজমুল হক, শাহবাজ আলী, রান্টু হোসেন, সেন্টু হোসেন, চতু হোসেন ও রান্টুকসহ আরো অজ্ঞাত ৯ থেকে ১০ জনকে অভিযুক্ত করে বাঘা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ নম্বর ৫০৭।

 
গোকুলপুর বালুর ঘাটের এলাকাবাসি ধারনা করছে অতিসত্তর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ বাধতে পারে।

 
অভিযুক্ত সেলিম উদ্দিন সিল্কসিটি নিউজকে বলেন, আমি লিজ নেওয়া জায়গাতে আগের উত্তোলন করা বালি রেখেছি। অভিযোগকৃত জমির উপর কোন বালি রাখা হয়নি। আমার নামে অন্যায়ভাবে অভিযোগ করা হয়েছে।

 
বাদী সালাউদ্দীন পিন্টু বলেন, আমি দীর্ঘদিন থেকে বাবুল ব্যবসা করে আসছি। আমার নিজস্ব জায়গাতে জোরপূর্বক বালু রাখা হয়েছে। ফলে আমি বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করি। আদালত অভিযোগ আমলে নিয়ে ১৪৪ ধারা জারি করেন। এছাড়া তারা জোরপূর্বকভাবে বাবলু রাখছে।

 
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ সিল্কসিটি নিউজকে বলেন, আদালতের ১৪৪ ধারা জারির নোটিশ মোতাবেক শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপরও কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষনিক ব্যবস্থা নিব।
স/শ