বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় অজ্ঞান পাটির খপ্পড়ে পড়ে লেলিন হোসেন(৩৩) নামের এক ভ্যান চালক অজ্ঞান হয়ে পড়েছে। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাঘা পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা সরকারপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে ভ্যান চালক লেলিন হোসেন মঙ্গলবার বেলা দেড়টার দিকে আড়ানী বাজার থেকে যাত্রী নিয়ে বাঘায় যাচ্ছিল। এ সময় ভ্যান নিয়ে বাঘা-আড়ানী সড়কের আমোদপুর গোরস্থানের পাশে পৌছলে সে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় তারা তাকে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা বেগতিক দেখে দায়িদ্বপ্রাপ্ত ডাক্তার কৌশিক রায় বিকেল সাড়ে ৪টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাপাতালে স্থানান্তর করেন।

আমোদপুর গ্রামের আবু সাইয়িদ, আফতার হোসেন, রুবিনা খাতুন বলেন, ঘটনাস্থলে অস্থির অবস্থায় দেখতে পায়। তারপর সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ভ্যান চালকের চাচা এরশাদ আলী ও আশরাফুল ইসলাম বলেন, জেএসসি পরীক্ষার্থীদের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে যায়। তখন অজ্ঞান অবস্থায় চিকিৎসা চলছিল।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কৈশিক রায় বলেন, ভর্তির সময় অজ্ঞান অবস্থায় দেখে আননোন পয়েজিং বলে ধারণা করা হয়েছে। যা পরীক্ষা ছাড়া সঠিক নির্ণয় করা সম্ভব নয়। তবে অবস্থার অবনতি দেখে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আলী মাহমুদ বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। ভ্যানটি উদ্ধারসহ দুস্কৃতিকারিদের চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স/শ










