রাজশাহীর খবর

বাঘায় সাবল দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করলো ছেলে

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২৩১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে।

নিহতের নাম রুস্তম আলী পাকা (৭০)। তার ছেলের নাম শুকুর আলী পাকা ‌(৪৫)। ঘটনার পর শুকুর পলাতক রয়েছে।

মনিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ‘পরিবারটি অত্যন্ত দরিদ্র। প্রাথমিকভাবে জানা গেছে, রুস্তম আলী কিছু গাছ বিক্রি করেছেন বা করবেন এই খবর পেয়ে ছেলে শুকুর আলী বাবার সেই টাকাগুলো দাবি করেন। তবে সম্ভবত সেই টাকা না দেয়ায় রুস্তম আলী খুন হন।’

তিনি আরও জানান, মঙ্গলবার ভোর চারটার দিকে বাবাকে শাবল ও লাঠি-সোটা দিয়ে পিটিয়ে হত্যা করে ছেলে শুকুর আলী। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই শুকুর আলী পালিয়েছে।’

স/আর

 

ট্যাগ: