সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় ‘একটি শিশু একটি গাছ’ প্রকল্পের উদ্বোধন

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
বাঘায় ‘একটি শিশু একটি গাছ’ প্রকল্পের উদ্বোধন


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় ‘একটি শিশু একটি গাছ’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারী) উপজেলার কালিদাশখালি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

করেগ্লোবাল কমিউনিটি অরগানাইজেশনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মুনসুর আলী।

সভাপতিত্ব করেন গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশনের সভাপতি ও প্রকল্প পরিচালক আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রভাষক আতাউর রহমান, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ  প্রামানিক, সহকারি শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
প্রকল্পের উদ্বোধন শেষে একটি র‌্যালি, ডেন্টাল ক্যাম্প, কুইজ প্রতিযোগিতা, খেলাধূলা, র‌্যাফেল ড্র ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান হয়।