সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় মাদকের বিভিন্ন মামলায় আটক ৯

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় মাদকের বিভিন্ন মামলায় আটক ৯

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিভিন্ন অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় গাঁজা সেবন, বিক্রির অভিযোগে ৭ জনকে, গাঁজা চাষের অভিযোগে লক্ষণহাটী এলাকা থেকে অপর একজনকে এবং ওইদিন দুপুরে মাদক মামলার পলাতক এক আসামীকে চকতকিনগর গ্রাম থেকে আটক করে পুলিশ।

আটকৃতরা হলেন, বাগাতিপাড়ার চক হরিরামপুর গ্রামের সামসুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম জনি (৩২), ঠান্টুর ছেলে মুন্নাফ (২২), নুরপুর মালঞ্চি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৩৫), ছইমুদ্দিন মোল্লার ছেলে জহুরুল ইসলাম(২৮), মকবুল হোসেনের ছেলে কোরবান হোসেন (৩৬), কাজিরচক মালঞ্চি গ্রামের রফিজ উদ্দিনের ছেলে সোহাগ আলী (৩২) ও সিংড়ার বিয়াশ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে শামিম হোসেন (২৪) এবং লক্ষণহাটী মহল্লার মৃত খোকার ছেলে আবুল কালাম (৬৫), মাদক মামলার আসামী চকতকিনগর গ্রামে মৃত হাজেমের ছেলে শফিকুল ইসলাম কালু (৩৬)।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা হয়েছে। পরদিন রোববার আটককৃতদের নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

স/আ