সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রদর্শিত

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রদর্শিত

বাগাতিপাড়া প্রতিনিধি:

রাজশাহী বিভাগের ৮ জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদ সাম্প্রদাযিকতা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় সভা নাটোরের বাগাতিপাড়ায় প্রদর্শিত হয়েছে। উপজেলা প্রশাসনসহ ৫টি ইউনিয়ন পরিষদে এ কনফারেন্সিং প্রদর্শিত হয়।

 
পুরাতন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) ফারজানা খানমের সভাপতিত্বে প্রদর্শনপূর্ব আলোচনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, জেলা জাপা সহসভাপতি আশরাফুল ইসলাম খান ডাবলু, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কছিম উদ্দিন, প্রেস ক্লাব সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক দলের, আলেম সম্প্রদায়ের, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তারা বক্তব্য দেন।

স/অ