সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় জেল হত্যা দিবস পালিত

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় জেল হত্যা দিবস পালিত

বাগাতিপাড়া সংবাদদাতা:

নাটোরের বাগাতিপাড়ায় জেল হত্যা দিবস উপলক্ষে চার নেতার স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় থানা আওয়ামীলীগের আয়োজনে উপজেলার তমালতলার চারমাথা মোড় বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

 

থানা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ এ্যাড. আবুল কালাম।

 

দফতর সম্পাদক জামিলুর রহমান বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমানসহ ইউপি চেয়ারম্যানগণ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ।

 

এ সময় স্থানীয় বিএনপি নেতা আব্দুল্লাহ শেখসহ কয়েকজন আওয়ামীলীগে যোগদান করেন।

স/শ