বাগমারা প্রতিনিধি:
বাগমারার পীরগঞ্জ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র্যালী ও সমাবেশ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় কলেজ চত্বর হতে একটি র্যালী বের হয়ে পীরগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মিলায়তনে মিলিত হয়।
এতে কলজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ কবির উদ্দিন, কলেজ শিক্ষক আনিসুর রহমান, স্থানীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়েন উদ্দিন, অধ্যক্ষ আজিজুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, আক্কাছ আলী, প্রমুখ।
বক্তারা হলি আর্টিজান রেস্টুরেন্ট ও শোলাকিয়া ঈদগাহ-এ জঙ্গি হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সজাগ ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন।

স/অ









