রাজশাহী

বাগমারায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নগরী থেকে কলেজ শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

ওই শিক্ষকের নাম ইমাজ উদ্দিন (৫০)।

তিনি বাগমারা উপজেলার খালগ্রাম বিষ্ণুপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক। ইমাজ উদ্দিনকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর সরকারি মহিলা কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ওসি সেলিম হোসেন।

ভিকটিম একই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং জৈনক এক ব্যক্তির মেয়ে। আর শিক্ষক ইমাজ উদ্দিন তিন সন্তানের জনক। এর আগেও তিনি এলাকায় নানা অপকর্ম করেছেন বলে অভিযোগ রয়েছে।

 

 

বাগমারা থানার ওসি সেলিম হোসেন অভিযোগের জানান, ”শনিবার দুপুরে ইমাজ উদ্দিন প্রতিবেশীর আট বছরের এক শিশুকন্যাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ চেষ্টা করে। এরপর ওই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর ইমাজ উদ্দিন কলেজের কাজে ঢাকা যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হয়ে গেলে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। ‘

 

তিনি আরও বলেন, ”ভিকটিমের পরিবার থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। পরে গ্রামের লোকজন জানতে পারে সে রাজশাহী মহিলা কলেজের সামনে এক আত্মীয়র বাড়িতে অবস্থান করছেন। রাত সাড়ে ৯টার দিকে গ্রামের লোকজনসহ বাগমারা থানা পুলিশ ওই বাড়ি থেকে গ্রেপ্তার করে। তবে তাকে গ্রেপ্তারের পর বাগমারা থানায় নিয়ে আসার জন্য পুলিশ কর্মকর্তারা কাজ করছেন।’’

 

স/আর