সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

বাগমারায় যুবলীগ নেতার বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার, এক সহযোগী আটক

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০২২২ মিনিট পড়া
বাগমারায় যুবলীগ নেতার বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার, এক সহযোগী আটক


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় ইউনিয়ন যুবলীগ সভাপতির সোহেল রানার বাড়ি থেকে ১৯ বোতল ফেন্সিডিল ও ৫ পিচ ইয়াবাসহ নাসির উদ্দীন (২৪) নামের এক মাদক কারবারীকে আটক করেছেন বাগমারা থানার পুলিশ। মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার গো্য়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামে ওই যুবলীগ নেতার বাড়ীতে এই ঘটনা ঘটে।

আটককৃত নাসির উদ্দীন উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে যুবলীগ নেতা সোহেল রানা ও নাসির উদ্দীন নামের দুই মাদক কারবারীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাগমারা থানার পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারেন, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে দুইজন মাদক কারবারী গোয়ারকান্দি ইউনিয়নের রামরামা এলাকায় মাদক বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিত্বে বাগমারা থানার উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা এলাকায় অভিযানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী সোহেল রানা সটকে পড়লেও নাসির উদ্দীন নামের একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৯ বোতল ফেন্সিডিল ও ৫ পিছ ইয়াবা উদ্ধার করে।

এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতাসীন দল আওয়ামী যুবলীগের নাম ভাঙ্গিয়ে দীর্ঘ দিন থেকে মাদক কারবারী সোহেল রানা ও নাসির উদ্দীন গোয়ালকান্দি ইউনিয়ন, তাহেরপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদক সর্বরাহ করে আসছে। মাদক কারবারীদের ভয়ে এলাকার সাধারন মানুষ মুখ খুলতে পারে না। কেউ প্রতিবাদ করলেই তাকে নানা ভাবে হেনেস্তা ও হয়রানীর শিকার হতে হয়। যার কারনে এলাকার লোকজন তাদের ভয়ে মুখ খুলে না। মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিত টের পেয়ে মাদক সম্রাট সোহেল রানা পালিয়ে গেলেও নাসির উদ্দীন মাদকসহ পুলিশের হাতে আটক হয়।

এ ব্যাপারে বাগমারা থানার ওসি রবিউল ইসলাম জানান, মাদকসহ নাসির উদ্দীনকে আটক করা হয়েছে। আরেক মাদক কারবারী সোহেল রানা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। অল্প সময়ের মধ্যে মাদক সম্রাট সোহেল রানাকে আটক করা হবে বলে সাংবাদিকদের জানান।

এস/আই