রাজশাহীর খবর

বাগমারায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১২ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রমজানপাড়া বিল থেকে অজ্ঞাত এক ব্যাক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন সিল্কসিটি নিউজকে জানান, রমজানপাড়া এলাকার একটি বিলে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে রামেক হাসপাতোলে পাঠিয়েছে।

ওসি বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে খুন করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স/মি