রাজশাহী

বাগমারায় ইসলামিক ফাউন্ডেশনের কোরআন শরীফ বিতরণ

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

বাগমারা প্রতিনিধি:
বাগমারায় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালিত মসজিদভিত্তিক শিশু গণশিক্ষার কৃতি শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ভবানীগঞ্জ রির্সোস সেন্টারের উদ্যোগে উপজেলা দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভবানীগঞ্জ রির্সোস সেন্টারের মডেল কেয়ারটেকারমাহাবুর রহমান বাবুর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।

 
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহসভাপতি মতিউর রহমান টুকু, ভবানীগঞ্জ পৌরসভার সদর ওয়ার্ডের কাউন্সিলর হাসেন আলী, ছাত্রলীগের জেলার সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

বক্তব্য দেন ফাউন্ডেশনের শিক্ষক রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন, আব্দুস সোবহান প্রমুখ।

অনুষ্ঠানে ৫৫জন কৃতি শিক্ষার্থীকে পুরষ্কার হিসেবে একটি করে কোরআন শরীফ দেওয়া হয়।

স/শ