নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারার নবনির্বাচিত চেয়ারম্যানেরা স্থানীয় সাংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। তাঁরা সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান। তাঁরা সাংসদরে হাতকে শক্তিশালী করার অঙ্গিকার করেছেন।
রবিবার সকালে আওয়ামী লীগের মনোনীত ও আওয়ামী লীগ সমর্থক নবনির্বাচিত চেয়ারম্যানরা শিকদারীতে যান। চেয়ারম্যানদের পক্ষে সাংসদকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। এসময় চেয়ারম্যানরা আগামীতে নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য সাংসদের সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিতরা সাংসদ এনামুল হকের হাতকে শক্তিশালী করারও অঙ্গিকার ব্যক্ত করেন। সাংসদ স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চেয়ারম্যানদের সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। আগামীতে ঐক্যবদ্ধভাবে দল ও এলাকার উন্নয়নে কাজ করার জন্যও আহ্বান জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন কাচারীকোয়ালীপাড়ার নবনির্বাচিত চেয়ারম্যান আয়েন উদ্দিন, আউচপাড়া ইউপির সরদার জান মোহাম্মদ, শুভডাঙ্গার আব্দুল হাকিম, শ্রীপুরের মকবুল হোসেন মৃধা, ঝিকড়ার আব্দুল হামিদ ফৌজদার, মাড়িয়ার আসলাম আলী আসকান, সোনাডাঙ্গার অধ্যক্ষ আজাহারুল হক, দ্বীপপুরের মকলেছুর রহমান দুলাল ও হামিরকুৎসার আনোয়ার হোসেন প্রমুখ।
স/আর










