রাজশাহীর খবর

বাগমারার চান্দেরআড়া স্কুলের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বুধবার বাগমারার চান্দেরআড়া উচ্চবিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে বিদ্যালয়ের সামনে সড়কের পাশে শিক্ষার্থীরা এক ঘন্টার মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী মুক্তার হোসেন।

 

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন আব্দুর রহমান, মোশারফ হোসেন, শিক্ষক আকবর হোসেন মল্লিক, হযরতুল্যাহ দেওয়ান, জামাল উদ্দিন তালুকদার, ইউসুফ আলী, দিপ্তা সরকার, লিপি সরকার, মাসুদ রানা, সেলিম হোসেন, মোজাম্মেল হক, আকবর আলী, নজরুল ইসলাম, জফির উদ্দিন, গৌরাঙ্গ প্রমুখ।

 

মানববন্ধনে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

স/অ