সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

বাংলাভাইয়ের সহযোগী মাহাতাব খামারু ৪ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাংলাভাইয়ের সহযোগী মাহাতাব খামারু ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারায় থানার বিস্ফোরক মামলায় বাংলাভাইয়ের অন্যতম সহযোগী জেএমবি নেতা মাহাতাব খামারুর বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (০২ নভেম্বর) দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৩) তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাগমারা থানার ওসি সেলিম হোসেন জানান, গত ১৩ জুন সন্ধ্যায় বাগমারার শিকদারি বাজারে চারটি বোমার বিস্ফোরণ ঘটে। কারাগারে আটক থাকা জেএমবি নেতা মাহাতাব খামারুকে আজ ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়।
দুপুরে শুনানি শেষে আদালতের বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পরে তাকে আদালত থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর বাগমারার তালঘরিয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানান ওসি সেলিম হোসেন।
স/আর