সদ্য প্রকাশিত
খেলা

বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে প্যাটেল

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে প্যাটেল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিতে জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। শেষ ওয়ানডেতে ধারাবাহিকতা ধরে রাখতে কন্ডিশন বিবেচনায় জিতেন প্যাটেলকে দলে ডেকেছে স্বাগতিক দল।

 

শনিবার ভোরে নেলসনে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে আতিথ্য দেবে নিউজিল্যান্ড। স্যাক্সটন ওভালে তৃতীয় ওয়ানডেতে প্যাটেলকে দলে নেওয়ার কথা জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। নেলসনে শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন এ অফ স্পিনার।

 

প্যাটেলকে দলে নেওয়ার কথা জানিয়ে কিউই কোচ হেসন বলেন, ‘ম্যাকডোনাল্ড সুপার ম্যাশে ওয়েলিংটন ফায়ারবার্ডসের হয়ে দারুণ বল করছে প্যাটেল। তাই তৃতীয় ওয়ানডেতে তাকে দলে নেওয়া হচ্ছে।’

 

বৃহস্পতিবার নেইল ব্রুমের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬৭ রানের জয় পায় নিউজিল্যান্ড। ঘরের মাঠে এই ছন্দ ধরে রেখে টাইগারদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য থাকবে ব্ল্যাক ক্যাপসদের।

 

২০০৯ সালে নিউজিল্যান্ডের হয়ে শেষবার ওয়ানডে ম্যাচে খেলেছিলেন প্যাটেল। তবে নেলসনের স্লো পিচ আর ওপেনিংয়ে বাংলাদেশের বাহাতি টপঅর্ডারের কথা বিবেচনা করেই হয়তো এই অফ স্পিনারকে দলে ডেকেছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

 

 সূত্র :রাইজিংবিডি