সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রতিযোগী কোন দেশের শুল্ক কত কমল

নিউজ ডেস্ক১ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
বাংলাদেশের প্রতিযোগী কোন দেশের শুল্ক কত কমল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ওপর আমদানি পণ্যে পাল্টা শুল্ক পুনঃনির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসের সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর আগে যেখানে ৩৫ শতাংশ শুল্ক ছিল, সেটি এখন কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।

তালিকাভুক্ত প্রায় ৫০টি দেশের জন্যই পূর্বের চেয়ে কম শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। তবে কোনো কোনো দেশের ক্ষেত্রে শুল্ক বাড়ানোও হয়েছে।

নতুন হারে শুল্ক কাঠামো অনুযায়ী যেসব দেশের শুল্ক কমেছে সেগুলো হলো— অ্যাঙ্গোলা ৩২% → ১৫%; বতসোয়ানা ৩৭% → ১৫%; কম্বোডিয়া ৪৯% → ১৯%; ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ৪১% → ১০%; গায়ানা ৩৮% → ১৫%; ইন্দোনেশিয়া ৩২% → ১৯%; ইসরায়েল ১৭% → ১৫%; জাপান ২৪% → ১৫%; জর্ডান ২০% → ১৫%; লেসেথো ৫০% → ১৫%; মাদাগাস্কার ৪৭% → ১৫%; মালয়েশিয়া ২৪% → ১৯%; মরিশাস ৪০% → ১৫%; মায়ানমার ৪৪% → ৪০%; শ্রীলঙ্কা ৪৪% → ২০%; দক্ষিণ কোরিয়া ৩০% → ১৫%; ভিয়েতনাম ৪৬% → ২০%; পাকিস্তান ২৯% → ১৯%; থাইল্যান্ড ৩৬% → ১৯%; তাইওয়ান ৩২% → ২০%।

শুল্ক অপরিবর্তিত বা সামান্য হ্রাস/বৃদ্ধি পেয়েছে— ভারত ২৬% → ২৫%; ফিলিপাইন ১৭% → ১৯%; সুইজারল্যান্ড ৩১% → ৩৯% (বৃদ্ধি) এবং দক্ষিণ কোরিয়ার ৩০% অপরিবর্তীত রয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারের ভাষ্য অনুযায়ী, এই শুল্ক হ্রাস-বৃদ্ধি মূলত যুক্তরাষ্ট্রের ব্যাবসায়িক ভারসাম্য রক্ষা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে করা হয়েছে।

বাংলাদেশের বাণিজ্যিক মহলে এই সিদ্ধান্তকে স্বস্তিদায়ক হিসেবে দেখা হচ্ছে।

তবে দীর্ঘমেয়াদে জিএসপি সুবিধা পুনর্বহাল ও যুক্তরাষ্ট্রের বাজারে আরো প্রবেশাধিকার আদায়ে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।

 

সূত্র: কালের কণ্ঠ