সিল্কসিটিনিউজ ডেস্ক:
প্রচণ্ড শীতে নায়াগ্রা জলপ্রপাতের কিয়দাংশ বরফে ঢেকে গেছে। কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে অবস্থিত এ জলপ্রপাত ঘিরে নতুন বছরের এ সময়টাতে সাধারনত পর্যটকদের ব্যাপক ভীড় থাকে।
এদিকে, কানাডিয়ান আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা গেছে, ওই অঞ্চলের তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। সোমবার অটোয়া, অন্টারিওর তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ২৮ ডিগ্রি সেলসিয়াস বা ১৮ ডিগ্রি ফারেনহাইট যা ১৯৬২ সালের পর সর্বনিম্ন তাপমাত্রা। ১৯৬২ সালের এ সময় তাপমাত্রা ছিল মাইনাস ২৬ ডিগ্রি সেলসিয়াস।











