সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া করায় চাকরি থেকে বাদ পরলেন ইমাম

নিউজ ডেস্ক২০ মার্চ ২০২১২ মিনিট পড়া
বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া করায় চাকরি থেকে বাদ পরলেন ইমাম

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া শেষে মসজিদ থেকে বেরিয়ে চাকরি থেকে বাদ পরলেন ইমাম। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার তালশন উত্তরপাড়া জামে মসজিদে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করছেন ওই মজিদের ইমাম মাওলানা সাদ্দাম হোসেন।

ঈমাম মাওলানা সাদ্দাম হোসেনের অভিযোগ, গত দুই মাস ধরে তিনি ওই মসজিদে ইমামতি করছেন। শুক্রবার সকালে ইসলামি ফাউন্ডেশন থেকে তাকে ফোন করে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে জুমার নামাজের পর বিশেষ দোয়া করতে জানানো হয়। সে মোতাবেক তিনি নামাজের পর বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। কিন্তু নামাজ শেষে মুসল্লিরা চলে গেলে তাকে ডেকে ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নামাজ পড়াতে আসতে নিষেধ করেন। বঙ্গবন্ধুর জন্য দোয়া করায় তাকে বাদ দেয়া হলো কিনা বিষয়টি জানতে চাইলে তিনি (সাধারণ সম্পাদক) তার কোনো কথাই শোনেন নি।

ওই মসজিদের মুসল্লি মোমিন বলেন, হঠাৎ করে ইমাম সাহেবকে বাদ দেয়াটা ঠিক হয়নি। তিনি কমিটির সিদ্ধান্ত ছাড়াই তাকে (ইমাম) বাদ দিয়ে ভালো করেননি। বিষটি জানাজানির পর সাধারন সম্পাদকের ওপর সবাই মনোক্ষুন্ন। ইমামকে বাদ দেয়ায় অন্য সব মুসল্লিরা বিষয়টির প্রতিবাদ জানান।

উপজেলার তালশন উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার সরকার অভিযোগের বিষয়টি অস্বীকার করে জানান, গত দেড় মাস যাবৎ মাওলানা সাদ্দাম হোসেন অস্থায়ীভাবে মসজিদে ইমামতি করে আসছিলেন। তাকে স্থায়িকরনের জন্য কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছিল। তিনি বলেছিলেন শুক্রবার সেসব নিয়ে আসবেন। জুমার নামাজের পর তার কাগজপত্র দেখতে চাইলে তিনি উল্টো বলেন কাগজপত্র দিয়ে এ উপজেলায় কে ইমামতি করেন? এরপর তাকে বলেছি কাগজপত্র না হলে যদি মসজিদে ঈমামতি চলে যায় তাহলে আমাদের কিছু করার থাকবেনা। বিষয়টি এখন একটি চক্র অন্য খ্যাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছেন।

ওই মসজিদ কমিটির সভাপতি শফি আহম্মেদ মুঠোফোনে বলেন, শারিরিক অসুস্থতার কারনে চিকিৎসা নিতে ঢাকায় এসেছি। এজন্য বিষয়টি আমার জানা নেই। তাছাড়া বঙ্গবন্ধুর জন্য শুক্রবারে জুমার নামাজের পর আমিও দোয়া করতে ঈমাম সাহেবকে বলে এসেছিলাম। যদি এমন ঘটনায় তাকে (ঈমামকে) বাদ দেয়া হয় তাহলে সেটি ঠিক হয়নি। বিষয়টি আমি দেখবো।

এদিকে আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান জামান বলেন, জাতির জনক
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নামে সারাদেশের মসজিদেই বিশেষ দোয়া হয়েছে। তালশন উত্তরপাড়া মসজিদের ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে ওই মসজিদ কমিটির সম্পাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

স/রি