সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ৩৩০ কেজি চালসহ ইউপি চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় ৩৩০ কেজি চালসহ ইউপি চেয়ারম্যান আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চালসহ মাঝিহট্ট ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার দামগাড়া গ্রামের বাড়ি থেকে চালসহ তাকে আটক করা হয়।

ইউপি চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগ মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান, শিবগঞ্জ থানা পুলিশ বুধবার সন্ধ্যায় গোপনে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালান। তল্লাশি করে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল পাওয়া যায়। চালগুলো জব্দ ও তাকে আটক করে থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে পুলিশ আরও চাল উদ্ধার অভিযানে চালানো হয়।

সুত্রঃ যুগান্তর