সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ২০০ টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে খুন

নিউজ ডেস্ক২২ মে ২০২১২ মিনিট পড়া
বগুড়ায় ২০০ টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে খুন

বগুড়ার গাবতলীতে বন্ধুকে ধার দেওয়া ২০০ টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে এক বন্ধু খুন হয়েছেন। নিহত আব্দুস সালাম (১৯) গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের সাজু প্রামানিকের ছেলে। শুক্রবার রাত ১০টার দিকে এই খুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সালাম ও একই গ্রামের জীবন নামে অপর যুবক এক সঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। এই সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কিছুদিন আগে জীবন তার বন্ধু সালামের কাছ থেকে ২০০ টাকা ধার নেয়। টাকা নেওয়ার পর থেকে সে সালামের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। মোবাইল ফোন করলেও তা সে ধরতো না।

শুক্রবার রাতে সালাম তার বাড়ির পাশে জীবনকে দেখতে পেয়ে পাওনা টাকা ফেরত চায়। তখনই টাকা না দিলে সে জীবনের মোবাইল ফোন কেড়ে নেবে বলে হুমকি দেয়। জীবন তখন টাকা দেয়ার কথা বলে সালামকে সঙ্গে নিয়ে কিছু দূরে গিয়ে পেটে ছুরিকাঘাত করে। সেসময় সালাম চিৎকারে দিলে এলাকার লোকজন গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। গুরুতর আহত সালামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ছুরিকাহত সালামকে হাসপাতালে নেয়ার পথে সে তার পরিবারের সদস্যদের কাছে বিস্তারিত ঘটনা বলেছে।

বিষয়টি জানার পর অভিযুক্ত জীবনকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।