সিল্কসিটিনিউজ ডেস্ক:
বগুড়ায় সুদের টাকা পরিশোধ করতে না পেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে এক দম্পতি আত্মহত্যা করেছেন।
শনিবার সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে। বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে স্বামী ও সন্ধ্যায় স্ত্রী মারা গেছেন।

পুলিশ লাশ দুটি উদ্ধার করে একই হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত দম্পতি হলেন- শিকারপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মঞ্জু মিয়া ও তার স্ত্রী সাবিনা বেগম।
এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ ও স্থানীয়রা জানান, নিঃসন্তান মঞ্জু মিয়া বিভিন্ন এনজিও এবং ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ঋণ নেন। সুদাসলে ওই টাকা প্রায় দ্বিগুণ হয়ে যায়।










