সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় শ্যুটারগান-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
বগুড়ায় শ্যুটারগান-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে ১টি ওয়ান শ্যুটারগান এবং ১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার আলাদীপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৫, রাজশাহী এর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল।

আটককৃত হলেন মো. শাহ আলম (৫০)। তার বাড়ি উপজেলার আলাদীপুর পশ্চিমপাড়ায়।

র‌্যাব-৫, রাজশাহী এর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়ার শিবগঞ্জ থানার আলাদীপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মো. শাহ আলমকে ১টি ওয়ান শ্যুটারগান এবং ১ রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব জানিয়েছে, তিনি দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছেন শাহ আলম। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

 

স/শা