সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় শরীরে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০১৯২ মিনিট পড়া
বগুড়ায় শরীরে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার কাহালুর একটি জুট মিলে আলাল হোসেন (১২) নামের এক শিশু শ্রমিকের শরীরে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সহকর্মী যতন কুমারকে (১৭) গ্রেফতার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাহালু উপজেলার ঢাকন্তা গ্রামের মোজাহার আলীর ছেলে আলাল একই উপজেলার মুরইলে আফরিন জুট মিলে শ্রমিকের কাজ করত। সহকর্মী যতন শাজাহানপুর উপজেলার খরনা কর্মকারপাড়ার সন্তোষ কুমারের ছেলে।

শুক্রবার বেলা পৌনে ১১টায় যতন মেশিন পরিষ্কার করার হাওয়া মেশিনের পাইপ আলালের পায়ুপথে ঢুকিয়ে হাওয়া দেয়। এতে পেট ফুলে আলাল অসুস্থ হয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, শিশু শ্রমিক আলাল সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার পর মারা গেছে।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, আলালের মৃত্যুর পরপরই অভিযুক্ত যতনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতন জানিয়েছে, সে দুষ্টমির ছলে এ কাজ করেছে। তিনি আরও জানান, শিশু আলালের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কাল (আজ শনিবার) সকালে তার ময়নাতদন্ত হতে পারে।