সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

বগুড়ায় লেগুনা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

নিউজ ডেস্ক২৩ মে ২০১৮১ মিনিট পড়া
বগুড়ায় লেগুনা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ বুধবার বেলা সাড়ে ৯ টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বিরগ্রাম কৃষি কলেজের সামনে এই  দুর্ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নন্দীগ্রামমুখি একটি যাত্রীবাহী লেগুনা উক্ত স্থানে পৌঁছলে বিপরীতমুখে অপর একটি মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আটজন।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো দুইজন।