সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় লরিচাপায় শ্রমিক নিহত

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০২২১ মিনিট পড়া
বগুড়ায় লরিচাপায় শ্রমিক নিহত

বগুড়ায় ট্যাংক লরিরচাপায় নুরুল ইসলাম (৪৫) নামে প্লাস্টিক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার রাতে শহরতলির মাটিডালি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম বগুড়া সদরের ধাওয়াপিকশন গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি শহরতলির মাটিডালি এলাকায় একটি প্লাস্টিক কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, কারখানায় কাজ শেষে সোমবার রাতে তিনি অটো রিকশায় উঠতে মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। তিনি মাটিডালি বিমান মোড়ের কাছে পৌঁছালে দ্রুতগতিতে আসা ঢাকাগামী একটি ট্যাংক লরি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই খোকন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহত নুরুল ইসলামের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে। ঘাতক ট্যাংক লরি ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

 

সূত্রঃ যুগান্তর